৫ মে ২০২৬

নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে

জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২০ এএম
জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ

বাংলাপ্রেস ডেস্ক:   নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের নামে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফয়েজী, জামায়াতের সদর থানা আমির মো. ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির, ছাত্রশিবির জেলা সভাপতি মনিরুজ্জামান, সিঙ্গাইর উপজেলা আমির মাওলানা অলিউল্লাহ ও পৌর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আক্কাস আলী প্রমুখ। 

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টিকে থাকতে না পেরে জনগণের ওপর দমন–পীড়নের পথ বেছে নিয়েছে। তারা আবারও নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা দেশের শান্তিশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান। 

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮ দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি