৫ মে ২০২৬

জামায়াত নেতার শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
জামায়াত নেতার শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাংলাপ্রেস ডেস্ক: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে চলমান মোটরসাইকেল শোডাউনে একটি মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী স্থানীয় কারিগরপাড়ার বাসিন্দা ছিলেন।

নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, চাচা নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শোডাউনে থাকা মোটরসাইকেলের একটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে বাদামতলায় তার জানাজা সম্পন্ন হয়।

আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবল হোসেন বলেন, সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শুরু হওয়া জামায়াতের মোটরসাইকেল শোডাউনটি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল। ঠিক ওই সময় সড়ক পার হওয়ার সময় ফজর আলী মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ফজর আলী তাদের সংগঠনের সমর্থক ছিলেন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগায় তিনি পড়ে গিয়ে মারা যান।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, শুরুতে বিস্তারিত জানা যায়নি। নিহতের পরিবারের কেউ অভিযোগ না করায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি