জামানত হারালেন খেলাফত মজলিসের শীর্ষ নেতা
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ৯ প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের মহাসচিবসহ ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
তারা হলেন- ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমদ সাজন, বাংলাদেশ মুসলিম লীগের শাহ মো. আল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মুজিবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রাশেদুল ইসলাম খোকন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল মোস্তাফা।
এ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি