৭ নভেম্বর ২০২৬

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ এএম
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪


বাংলাপ্রেস ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জামালপুর- মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে শওকত হাসান লিখন নামে আরও একজন মারা যান।


মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি