৭ নভেম্বর ২০২৬

ঢাকায় আগের দিনের তুলনায় কমেছে তাপমাত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
ঢাকায় আগের দিনের তুলনায় কমেছে তাপমাত্রা

বাংলাপ্রেস ডেস্ক: আগের দিনের মতো শনিবার (৭ নভেম্বর) সকালেও রাজধানী ঢাকার আকাশে দেখা মিলেছে ঝলমলে রোদের। সকালের মিষ্টি রোদের সঙ্গে বইছে হালকা বাতাস। তবে গতকালের তুলনায় সামান্য কমেছে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টায় দেয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৪ শতাংশ।

এদিকে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

ঢাকা ও আশপাশের এলাকার মতো সারা দেশেও আজ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি