১০ মে ২০২৬

জামালগঞ্জে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জামালগঞ্জে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর, জামালগঞ্জ উত্তর, বেহেলী, সাচনা বাজার, ফেনারবাক, ভীমভালী সহ ছয়টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ১,৪২০টি দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ। এছাড়া ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ শান্তনা বেগম, ইউপি সচিব গুনেন্দ্র কুমার তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য ঝরনা বেগম, সদর ইউপি সদস্য মো. মুমিন মিয়া, আতিকুল ইসলাম এবং ইউপি উদ্যোক্তা হুমায়ুন কবির প্রমূখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ বলেন, ছয়টি ইউনিয়নের মোট ১০,৭৭৫টি দরিদ্র পরিবারের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। একই দিনে ছয়টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে এই চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দ্রারিদ্র পরিবারের মাঝে সঠিক ভাবে সম্পন্ন করা জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি