১০ মে ২০২৬

জামালগঞ্জে ভিডিটির ফলোআপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে ভিডিটির ফলোআপ
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আত্নশক্তি বলিয়ান ব্যাক্তি কখনও দারিদ্র হতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে ভিডিটি ফলো আপ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে ফলো আপ সভা অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ভিডিটি কমিটির ফলো আপ সভায় সভাপতিত্ব করেন দুলর্ভপুর গ্রাম উন্নয়ন দলের সভাপতি মো: মঞ্জুরুল হক আফিন্দী। সাধারণ সম্পাদক মঈনুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কমিটির সদস্য বীরমুক্তি যোদ্ধা ইব্রাহিম মিয়া, ইয়থ কো অডিনেটর কামরুল হাসান, তারেক রহমান, নারীনেত্রী কাজল, জাহানার প্রমুখ। সভাপতি মঞ্জুরুল হক আফিন্দী বলেন, আমাদের গ্রাম উন্নয়ন দল সক্রিয়, আমরা সকলেই গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সকলে মিলে সমাধানের চেষ্টা করি, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক, পারিবারিক নির্যাতন বন্ধ করতে আমরা ঐক্যবদ্ধ। স্থানীয় সরকার শক্তি করণ প্রকল্প নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যাত্রা শুরু হয়েছিল। এখন আমরা এসডিজি ইউনিয়ন গড়তে কাজ করছি। স্থায়ীত্বশীল উন্নয়ন নিয়ে কাজ করা হচ্ছে। আমরা বর্তমান সরকারের নির্বাচনের প্রধান সমন্বায়ক ড. বদিউল আলম মজুমদার স্যারে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি