১০ মে ২০২৬

জামালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন- আনিসুল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জামালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন- আনিসুল হক
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন- আনিসুল হক। শনিবার দুপুরে সাচনা বাজারে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) এর আওতাধীন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষে শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করেন - তাহিরপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা আনিসুল হক। এতে প্রধান বক্তা ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সফিকুর রহমান, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক আবু লেইচ, মেহেদী হাসান রোকন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোবারক হোসেনের, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সদস্য সচিব আসাদ নুর সাদি, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সাবেক ছাত্রদলের সহ সভাপতি জুয়েল আহমেদ, কলেজে শাখার আহবায়ক আবু সুফিয়ান, সাবেক ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ জামালগঞ্জ উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল,সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি