জামালগঞ্জে মুজিবনগর দিবসে আলোচনা সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার,আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, উপজেলা কৃষি অফিসার মো: আলাউদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন, ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,জামালগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন। বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার আব্দুল জলিল আহমেদ মিলন, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, আনসার কর্মকর্তা ফয়সল আহমদ চৌধুরী, দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, উপজেলা মৎস্য অফিসার মো: কামরুল ইসলাম প্রমূখ।
বক্তার বলেন, একাত্তরে এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের সপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধ ও সরকার পরিচালনায় প্রতিষ্টানি রুপ পায়। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি