জামালগঞ্জে আন্তজার্তিক নারী দিবস উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
স্টাফ রিপোর্টার: নারীর সমঅধিকার, এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তজার্তিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজনে- জামালগঞ্জ সদর ইউনিয়নের বিকশিত নারী নেট ওয়ার্ক কমিটি ও জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ। সহযোগিতায়- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। এই উপলক্ষ্যে একটি র্যালী জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হতে উপজেলার পরিষদ এসে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী নেটওয়ার্ক কমিটির সভাপতি শাহীনা আক্তার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব গুলেন্দ্রু তালুকদার। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কন্যা শিশু কমিটির সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, জেলা বিকশিত নারী নেটওয়ার্ক কমিটির সভাপতি কল্পনা আক্তার, সদস্য ও নারীনেত্রী আয়শা সিদ্দিকা, লাকী আক্তার, সাজিনা আক্তার, জরিনা আক্তার, ইয়ুথ কো-অডিনেটর আমান উল্লাহ, যুগ্ন কো- অডিনেটর বন্থি, ভিডিটির সভাপতি ও উজ্জীবক হায়দার আলী, সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, সদস্য আবেদা, বিলকিস প্রমূখ।বক্তারা বলের, ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস, আমরা আমাদের অধিকার নিয়ে আলোচনা করি, আমরা নারী, আমরাও পারি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি