জামালগঞ্জে ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের জামালগঞ্জে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১০ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনলাইনে মনোনয়ন দাখিলের রবিবার শেষ দিন (২১ এপ্রিল) পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম শামীম, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী।
ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সমাজ কর্মী আকবর হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মকবুল আফিন্দী।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান বীণা রানী তালুকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জেলা মহিলীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ১০ প্রার্থীর মনোনয়ন পত্র অনলাইনে গৃহীত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি