৫ মে ২০২৬

জাহ্নবীর ওড়নার 'প্রাইস ট্যাগ' নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাহ্নবীর ওড়নার 'প্রাইস ট্যাগ' নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি

বাংলাপ্রেস ডেস্ক : বলিউডে স্টার কিডদের মধ্যে অন্যতম জনপ্রিয় জাহ্নবী কপূর। তাঁকে লেন্সবন্দি করার জন্য মুখিয়ে থাকেন অলোকচিত্রী থেকে অনুরাগীরা। শরীরচর্চার জন্য জিম বা পিলাটিস ক্লাসে যাওয়ার পথে জাহ্নবীর ছবি প্রায়ই শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। কেতাদুরস্ত স্টাইলের জন্য জাহ্নবী যেমন প্রশংসিত হন, ঠিক তেমনই ট্রোলড-ও হয়েছেন বহু বার। এ বার আরও এক বার ট্রোলিং-তালিকায় নাম উঠল শ্রীদেবী-কন্যার।

উজ্জ্বল হলুদ সালোয়ার-কামিজ-ওড়নায় সেজে থাকা জাহ্নবী সম্প্রতি ক্যামেরাবন্দি হন তাঁর পিলাটিস ক্লাসের সামনে। মানানসই কানের দুল আর গয়নায় দারুণ দেখাচ্ছিল জাহ্নবীকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবি আর ভিডিয়োয় দেখা যায়, পিলাটিস ক্লাস থেকে বেরিয়ে সবার দিকে হাত নাড়তে নাড়তে জাহ্নবী নিজের গাড়িতে উঠে যান।

এখানেই সূত্রপাত যাবতীয় বিপত্তির। গাড়িতে ওঠার সময় দেখা যায়, জাহ্নবীর ওড়না থেকে ঝুলছে প্রাইস ট্যাগ! এই ছবি আর ভিডিয়ো শেয়ার হতে না হতেই নেটিজেনদের মধ্যে হাসির রোল ওঠে। ওড়নার প্রান্ত থেকে ঝুলে থাকা দামের চিরকুট নজর এড়ায়নি নেটিজেনদের। কার্যত জাহ্নবীর পুরো সাজ-ই মাটি হয়ে যায় ভার্চুয়াল দুনিয়ায়। তবে ট্যাগ দেখা গেলেও পোশাকের দাম জানতে পারেননি নেটিজেনরা। হাজার চেষ্টাতেও তা অজ্ঞাতই রয়ে গিয়েছে।

গত বছরই মুক্তি পেয়েছে ঈশান খট্টরের বিপরীতে জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। আগামী বছর তাঁর আরও তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। সেগুলি হল ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি আফজা’ এবং ‘ঘোস্ট স্টোরিজ’।

বনি কপূর ও শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী খুবই ফিটনেস-সচেতন। জিম-এর পাশাপাশি নিয়মিত যান পিলাটিস ক্লাসে। ‘পিলাটিস’ শরীরচর্চার একটি বিশেষ পদ্ধতি। জোসেফ পিলাটিসের নামে নামাঙ্কিত এই পদ্ধতি পশ্চিমী দুনিয়ার নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি