৪ মে ২০২৬

জাহ্নবীর জন্মদিনে...

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাহ্নবীর জন্মদিনে...

বিনোদন ডেস্ক: বর্তমানে জাহ্নবী ব্যস্ত গুঞ্জন সাক্সেনার বায়োপিক নিয়ে। বলিপাড়ার উঠতি তারকাদের মধ্যে স্টারকিড হিসেবে এই কাপুর কন্যার যে বেশ নামডাক রয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজ জাহ্নবীর জন্মদিন। ২২- পা দিলেন শ্রীদেবী কন্যা। অগণিত ভক্তদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভিড় করেছে তাঁর সোশ্যাল মিডিয়ার টাইমলাইন জুড়ে। দিদি সোনম কাপুর থেকে, দাদা অর্জুন কাপুর জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাদ যাননি কেউই।

‘কারগিল গার্ল’-এর শিডিউলের জন্য তিনি ছিলেন বেনারসে। জন্মদিনে সারাদিন সেখানেই কাটিয়েছেন। জাহ্নবীর জন্মদিনের জন্য সকালেই কাশীতে গিয়ে পৌঁছেছিলেন বাবা বনি কাপুর এবং বোন খুশি। পুরোপুরি অভিনব স্টাইলে কেক কেটেছেন তিনি। ছুরির পরিবর্তে তলোয়ার দিয়ে। তবে বাবার কাছ থেকে পেয়েছেন এক বিশেষ উপহার। যা নিজের ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করেছেন জাহ্নবী। ক্যাপশনে লিখেছেন, “সবচাইতে সেরা উপহার”। আসলে জাহ্নবী চকোলেট খেতে খুব ভালবাসেন। আর বাবা তাঁর পছন্দের নাটি চকোলেটই নিয়ে গিয়েছিলেন সেখানে। আর তাতেই বেজায় খুশি হয়ে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি