৮ মে ২০২৬

জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন জিম্মি নাবিকরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন জিম্মি নাবিকরা
বাংলাপ্রেস ডেস্ক: জাহাজেই ঈদ আনন্দ করলেন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিক। একসঙ্গে ঈদ জামাত আদায় করার পাশাপাশি এদিন জলদস্যুদের কাছ থেকে ভালো খাবার পেয়েছেন তারা। আজ বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১১টায় জাহাজের ডকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তারা। এর হাসিখুশি মুখে ছবি তোলেন তারা। যে ছবি এরইমধ্যে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সূত্র মোতাবেক জানা গেছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ বর্তমানে সোমালীয় জলসীমায় অবস্থান করছে। সোমালিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের জন্য এদিন নাবিকদের জাহাজের ডকে যাওয়ার সুযোগ দেয় দস্যুরা। এছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি