৪ মে ২০২৬

জাদুঘরে এবার যোগ হলো সানি লিওনের মোমের মূর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জাদুঘরে এবার যোগ হলো সানি লিওনের মোমের মূর্তি

বাংলাপ্রেস অনলাইন : সানি লিওনের অনেক ভক্তই তার সাক্ষাৎ পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকেন। সাক্ষাৎ করে একটা সেলফি তোলার জন্য ব্যাকুল হয়ে আছেন অনেকেই। যারা সারি জন্য ব্যাকুল, তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। অভিনেত্রী সানি লিওন গত মঙ্গলবার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দিল্লীর মাদাম তুসোতে নিজের মোমের মূর্তি উদ্বোধন করেছেন।

সংবাদ সংস্থা আইএএনএস-কে সানি বলেন, নিজের মোমের মূর্তি দেখে তিনি নিজেই অবাক হয়ে গেছেন। তিনি বলেন, আমি খুবই খুশি এবং নিজের মূর্তি দেখে আপ্লুত। অনেক মানুষ মিলে অনেকটা সময় কাজ করে আমার মূর্তিটাকে যথাযথ আকার দিয়েছে। ওদের পরিশ্রম সত্যিই অতুলনীয়। সত্যিই এটা একটা দারুণ অনুভূতি। আমাকে এই অনন্য সম্মানে ভূষিত করায় আমি আপ্লুত।

ইনস্টাগ্রামে সানির শেয়ার করা একটা ভিডিওতে দেখা গেছে, মাদাম তুসোর বিশেষজ্ঞরা সানির দেহের মাপ ও ছবি তুলে নিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে সানি লিখেছিলেন, আমি আজকের অন্যান্য সমস্ত ছবি শেয়ার করার আগে আমার মাদাম তুসো দিল্লী ফিগার তৈরি দেখে নিন!

সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার নিজের স্ত্রীয়ের প্রাপ্ত মর্যাদার জন্য অত্যন্ত গর্বিত। একটা নোট লিখে তিনি জানিয়েছেন, সানি লিওনের জন্য আমি কতটা খুশি ও গর্বিত তা বলার কোনো ভাষা আমার জানা নেই। এবার থেকে চিরকাল তুমি মাদাম তুসোয় থাকবে! আমাদের চলার পথে যত বাধা এসেছে আমরা সমস্ত অতিক্রম করতে পেরেছি! তুমি একজন প্রকৃত আইকন! চিরকাল।

দিল্লীর মাদাম তুসোয় আগেই অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, শাহরুখ খান, অনিল কাপুর, মধুবালা এবং দীপিকা পাডুকোনের মোমের মূর্তি রয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি