ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা করোনায় আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি ওলেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার করোনা পরীক্ষায় তার পজেটিভ ফল এসেছে।
ফেসবুকে দেয়া এক পোস্টে ওলেনা বলেছেন, আজ আমি করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পেয়েছি। এটি অপ্রত্যাশিত খবর। বিশেষ করে আমি, আমার পরিবার প্রতিনিয়ত মাস্ক, গ্লাভস ও দূরত্ব মেনে চলেছি তারপরও আমার রিপোর্ট পজেটিভ এসেছে।
ওলেনা বলেছেন, বর্তমানে তিনি ভালো আছেন। হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী ও সন্তান থেকে আইসোলেশনে আছেন তিনি।
ইউক্রেনে শনিবার (১৩ জুন) সকাল ১০টা পর্যন্ত মোট ২৯ হাজার ৭৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৭০ জন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি