৫ মে ২০২৬

ইতিহাস সৃষ্টি করলেন অভিনেতা অপূর্ব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইতিহাস সৃষ্টি করলেন অভিনেতা অপূর্ব
বাংলাপ্রেস ডেস্ক: বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম ব্যস্ত জনপ্রিয় অভিনেতা।পাশাপাশি নাটক পাড়ায় ‘রোমান্টিক কিং’ হিসেবেও পরিচিত জিয়াউল ফারুক অপূর্ব। দর্শকদের উপহার দিয়ে চলছে একের পর এক অসাধারণ সব নাটক। দম ফেলার সময় নেই ছোট পর্দার এই রোমান্টিক হিরোর। কারণ ঈদ নাটকের চাহিদায় অন্যতম শীর্ষে থাকায় প্রতিদিনই তাঁকে টানা শুট করতে হচ্ছে। এই যেমন গতকাল সন্ধ্যায় নির্মাতা শিহাব শাহীনের ‘রনু ভাই’ নাটকের শুট করছিলেন তিনি। এমন সময় সেটেই হাজির হয়েছে বিশাল এক কেক। তবে এটা কোন জন্মদিনের কেক নয়। হঠাৎ এই কেক আসার কারণ—এ অভিনেতার ১০০টি নাটক ইউটিউবে ৫ মিলিয়ন ভিউ হওয়ার মাইলফলক স্পর্শ করেছে।এটি দেশের ইতিহাসে প্রথম কোনো অভিনেতার মানের খাতায় যোগ হলো। অপূর্ব অভিনীত ১০০টি নাটকই অন্তর্জালে প্রকাশের পর আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি দেশের বাংলা নাটক ইতিহাসে দ্রুত সময়ে ১০০ টি নাটকে পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। অভিনেতা হিসেবে তিনিই প্রথম।যার ক্যারিয়ারে যোগ হলো নতুন এক মাত্র। শুটিং সেটে উদযাপনের পর সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এবং সেই ১০০ নাটকের তালিকাও ভক্তদের জন্য ধরিয়ে দিয়েছেন অপূর্ব। এমন অর্জন প্রসঙ্গে অপূর্বর বলেন, ‘ভক্তদের জন্যই আমার আজকের এই অবস্থান। তাঁরা আমাকে ভালোবাসে বলেই আজ এমন একটি অর্জন আমার সামনে। এমন দিনে ক্যারিয়ারে যাঁদের জন্য কাজ করেছি, তাঁদের বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিতে চাই। আশা করছি, আগামীতেও সবাই এভাবে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং ভালোবেসে যাবেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি