ইতালিতে করোনার আক্রান্ত হয়ে আরও ১ বাংলাদেশীর মৃত্যু
জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : করোনায় ইতালিতে আরও একজন বাংলাদেশীর প্রাণ গেলো।আজ মঙ্গলবার ইতালি মিলান শহরে মানজাগাল্লি হাসপাতালে লোকমান হাওলাদার নামে এক বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)!
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৩০বছর। তাঁর দেশের বাড়ি মাদারীপুর জেলা সদর, কালিকাপুর ইউনিয়ন,পূর্ব চরনোচনা গ্রামে।তাঁর বাবার নাম কালাচান হাওলাদার। দেশে তাঁর স্ত্রী ও একটি সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। যদিও মরহুমের রেসিডেন্স ইতালির নাপোলি শহরে।
এ ব্যাপারে মিলান কমিউনিটি নেতা আকরাম হোসেনে র সাথে আলাপ হলে তিনি বিষয়টি জেনেছেন এবং মর্মাহত। ইতালিতে এ পর্যন্ত ১০ বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণের খবর জানা গেছে।
বিপি/আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি