৪ মে ২০২৬

ইতালিতে কোন শর্ত ছাড়াই অবৈধ দের বৈধকরণের দাবীতে সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইতালিতে কোন শর্ত  ছাড়াই অবৈধ দের বৈধকরণের দাবীতে সমাবেশ

জাকির হোসেন সুমন, ইতালি থেকে : ইউরোপের দেশ ইতালি তে বৈধ ভাবে বসবাস করছে প্রায় ২ লাখ বাংলাদেশী। এছাড়াও বিভিন্ন পথ পারিদিয়ে আসা অবৈধদের সংখ্যা প্রায় ১০ হাজার । দীর্ঘ প্রায় ৮ বছর পর ইতালীতে বৈধতা দেয়া হচ্ছে অবৈধ অভিবাসী দের।

আগামী ১ লা জুন হতে বৈধ হবার আবেদন জমা নেয়া শুরু করছে ইতালি সরকার। কিন্তু যে প্রক্রিয়ায় আবেদন নেয়া হবে তাতে বহু বাংলাদেশী সহ বিভিন্ন দেশ হতে আসা অভিবাসী রা বৈধ হবার প্রক্রিয়া হতে বাদ পরবে। মূলত কৃষিকাজ ও বাসাবাড়িতে বয়স্ক দের দেখাশোনার কাজে যারা রয়েছেন তারাই বৈধ হবার সুযোগ পাবেন। এদিকে ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দর আয়োজনে আজ রবিবার সকাল সারে ১০ টায় ভেনিসের ম্যাসরে র কয়েন মার্কেট চত্বরে প্রায় ১ হাজার বাংলাদেশী সহ বহু ইতালিয়ান সমাবেশে অংশনেন।

৪ টি দাবী দাওয়া নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ ইতালিয়ান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন , সকল ক্যাটাগরি তে সৌজন্য প্রদান করতে হবে , পূর্বের ন্যায় আগে সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে সৌজন্য প্রদান ও পরে কাজ দেখিয়ে তা নবায়ন করা , করোনা ভাইরাসের প্রকপে বাংলাদেশে আটকে পরা বিশেষ করে যাদের সৌজন্য র মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের সৌজন্যর মেয়াদ বাড়িয়ে দেয়া ও কোন প্রকার ঝামেলা ছাড়াই ইতালিতে প্রবেশে অনুমতি দেয়া , এবং বাংলাদেশে আটকে পরা পরিবারের নতুন ভূমিষ্ট সন্তানদের ইতালিয়ান সুযোগ সুবিধা দেয়া ও বিনা শর্তে বাচ্ছা সহ প্রবেশে অনুমতি প্রদান করা। কমিউনিটি নেতৃবৃন্দ রা তাদের বক্তব্যে আরো বলেন অবৈধ ভাবে বসবাস কারীদের বিনা সর্তে বৈধতা দিলে তারা প্রতারনা ও দালাল চক্রের হাত থেকে রক্ষা পাবে। নয়তো তাদের গুনতে হবে ৫/৬ হাজার ইউরো ।

অপর দিকে সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে কোন সর্ত ছাড়া বৈধতা দিলে সরকারের ফান্ডে জমা হবে এ অর্থ । সে সময় পুলিশি পাহারায় প্রায় ১ হাজার মানুষের অংশগ্রহণ করা প্রবাসীরা মাক্স ও হেন্ড গ্লাভস পরে নির্ধারিত দূরত্ব বজায় রেখে ব্যানার , ফেস্টুন ও প্লেকার্ড হাতে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে সুশৃঙ্খল ভাবে সমাবেশ সফল করায় ভেনিস , এেভিজো ও আসপাশের শহর হতে আসা সবাইকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ রা। এ সময় সমাবেশ আয়োজন কারীদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ কামরুল সারোয়ার , বিল্লাল হোসেন ঢালী , কাজী রোনাক , আবু তাহের খান , মোবারক হোসাইন , রফিক সৈয়াল , তাজুল ইসলাম , মোস্তাক হোসেন , সোহেলা আক্তার বিপ্লবী , ইব্রাহিম জমারদার , শহিদুল ইসলাম , আরফান মাস্টার প্রমূখ ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি