ইতালিতে একদিনেই মারা গেছে ৭৯৩ জন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনেই মারা গেছে ৭৯৩ জন। গত ২৪ ঘণ্টায় শনিবার (২১ মার্চ) এ নিয়ে দেশটিতে ৪ হাজার ৮২৫ জন মারা গেল। দিনের পর দিন দেশটিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। বাড়ছে আতঙ্কের মাত্রাও।
করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে। চলাফেরও সীমিত করা হয়েছে। তবু যেন মৃত্যু থামছে না। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
এ দিন দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৫৭ জন। এর আগের দিন ৫ হাজার ৯৮৬ জন। যার ফলে দিনের পর দিন জনগণের মাঝে আতঙ্ক বেড়েই যাচ্ছে। ভয়-আতঙ্কে দিন যাপন করেছেন ইতালিয়ান, বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা। করোনায় বাড়ছে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা, তেমনি বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ হাজার ৬৮১। সবমিলিয়ে, দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।
এ দিকে, করোনা সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। দেশের জনগণের আর্থিক সমস্যা মেটাতে এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেয়া হয়েছে। দেশের অর্থনীতির স্বার্থে এ বরাদ্দ দিচ্ছেন সরকার। ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়ায়। অন্যদিকে, নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছেন নাগরিক সুরক্ষা বিভাগ। গত ১৯ মার্চ একদিনে ৫ চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে কমপক্ষে ১৮ জন চিকিৎসক মারা যান দেশটিতে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি