ইতালিতে ২ বাংলাদেশির মৃত্যু

জাকির হোসেন সুমন, ইতালি থেকে: ইতালিতে দুই প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) গোলাম রাব্বি (৩৫) নামের এক যুবক ইতালির মিলানে ও শুক্রবার (৮ মে) দেশটির ব্রেসিয়া শহরে তারেক মিয়াজি (৪০) নামের প্রবাসী বাংলাদেশি ব্রেইন স্টোক করে করেন।
জানা গেছে, ইতালির মিলান শহরের সেন্ট্রা ষ্টেশন সংলগ্ন এলাকায় রোববার রাত ৯ টায় গোলাম রাব্বি নামের ঐ যুবকের রহস্যজনক মৃত্যু হয়। তাঁর দেশের বাড়ি মাদারীপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাব্বিকে বাসার নীচে অচেতন অবস্থায় এক মরক্কোর নাগরিক দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে জানতে পারে সে বাংলাদেশী নাগরিক ও মৃত্যুবরণ করেছে।
পরে পুলিশ মৃত দেহটি হাসপাতালে নিয়ে যায়। রাব্বির বাসার সকলকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। রাব্বির আপন মামা জিয়া তালুকদার পুলিশের হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সঠিক তথ্য জানা যায়নি।
এইদিকে, ইতালির ব্রেসিয়া শহরে আরেক বাংলাদেশি যুবক তারেক মিয়াজী ( ৪০) ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন। শুক্রবার (৮ মে) ব্রেসিয়ার পলিয়াম্বুলেন্সা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
তার দেশের বাড়ি ফেনীতে। তিনি স্বপরিবারে ব্রেসিয়া প্রভিন্সের পন্তেভিকো এলাকায় বাস করতেন। মৃত্যুকালে তার ৬ বছরের এক শিশু সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী , অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
ব্রেসিয়ার বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ব জিল্লুর রহমান তারেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন , তিনি জানান, পরিবারের সিদ্ধান্ত অনুয়ায়ী, মরদেহের গোসল শেষে ব্রেসিয়ার হিমাঘারে রাখা হবে ১ মাসের জন্য । এরই মধ্যে বিমান চলাচল শুরু হলে মরদেহ দাফনের জন্য দেশে প্রেরণ করা হবে ।
ইতালিতে দুই বাংলাদেশির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা কমিউনিটিতে।
বিপি/আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন:
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি