৪ মে ২০২৬

ইতালির অবস্থা ভয়াবহ, ব্যবসা প্রতিষ্ঠান ১৪ দিনের জন্য বন্ধ ঘোষনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইতালির অবস্থা ভয়াবহ, ব্যবসা প্রতিষ্ঠান ১৪ দিনের জন্য বন্ধ ঘোষনা

জাকির হোসেন সুমন, ইতালি থেকে : পুরো ইউরোপ জুরেই করোনা ভাইরাস আতংক বিরাজমান । ইউরোপের অন্যন্য দেশের তুলনায় ইতালীতে ব্যাপক আকার ধারন করেছো করোনা ভাইরাস ।

প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে ই চলেছে। ইতালীর প্রধানমন্ত্রী জোসেপ্পে কস্তে গতকাল এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন আজ বৃহস্পতিবার হতে ফার্মেসী, খাবারের দোকান ও কিছু পন্য পরিবহন গাড়ি ছাড়া সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান , নাইটক্লাব ১৪ দিনের জন্য বন্ধ ঘোষনা করেছেন। রেড জোন এলাকা গুলোতে জানবাহন চলাচল ও জন সাধারনের চলাফেরার সতর্ক দৃষ্টি রাখছেন প্রশাসন । শুধু তাই নয়, জরুরী কারন ছাড়া বাসার বাইরে না যেতে ও বয়স্কূের বাসায় থাকার নির্দেশ প্রদান করা হয়েছে, এমনকি কেউ কারো বাসায় যেতে পারবেনা নিজ বাসা ছাড়া । গন পরিবহনে যাতায়াতে সবাই কে দুরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে। চালকের পেছন ূিক হতে প্রথম চার সিট এ ব্যারিকেট দেয়া হয়েছে ।

এদিকে রোম শহরে ১ জন ও ভেনিসে দুজ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইতালীর বিভিন্ন শহর হতে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল করা হয়েছে। সবার মাঝে আতংক বিরাজ করছে। মার্কেট গুলোতে খাদ্য সামগ্রী কেনাকাটায় ভির লক্ফ করা গিয়েছে। গত কাল আমিরাত এয়ারলাইন্স এর শেষ ফ্লাইট টি ভেনিস এয়ারপোর্ট থেকে ৩ টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে কবে নাগাত চালু হবে তা জানা যায় নি। তবে বাংলাদেশে যাওয়ার সময় ভেনিস এয়ারপোর্টে ২ জন বাংলাদেশী যাএীর গায়ে জ্বর থাকায় তাতের আটকে দেয়া হয় ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি