৯ মে ২০২৬

ইতালি-পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইতালি-পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস
  নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র অধিবেশনের ফাঁকে জাতিসঙ্ঘ সদর দফতরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৪-এর সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে একই মঞ্চে বক্তৃতা করেন। ইউএনজিএ অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। অধ্যাপক ইউনূস নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইডইভেন্টেও যোগ দেন। পরে জাতিসঙ্ঘ সদর দফতরে জাতিসঙ্ঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। আগের দিন অধ্যাপক ইউনূস নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি