ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মধ্যে পড়ে ছিল শিক্ষার্থীর মরদেহ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে মুশফিকুজ্জামান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী হলেন- মুনতাসিম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের আইন বিভাগের প্রথম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী।
পুলিশের ধারণা, নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি কেউ ফেলে দিয়েছে সেটি তদন্ত করে দেখা হবে।
এদিকে, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশের (পুসাব) ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে- ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে আজ বিকাল আনুমানিক ৪টার দিকে একটি মৃতদেহ দেখতে পাওয়া যায়! শিক্ষার্থীরা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।’
পুসাবের অনুসন্ধানে জানা গেছে, উক্ত শিক্ষার্থী ৩.১০ এর ক্লাশে এটেন্ড করে কোনো একটি কারণে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সাধারণভাবে ছাদ থেকে পড়ে গিয়েছে বা এমন কিছু ধারণা করা হলেও মৃতদেহে তেমন কোনো বাহ্যিক অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি। তাই এমন একটি আবদ্ধ স্থানে মৃত্যুর বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পরবর্তী পদক্ষেপের জন্য প্রেরণ করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
সঙ্গীত একাডেমি