ইসরায়েলের দিকে ইরানের সঙ্গে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা গভীর রাতে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের সাথে উত্তেজনার মাঝে আবারও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার শিকার হলো ইসরায়েল।শনিবার রাত থেকে রোববার (১৫ জুন) সকাল পর্যন্ত চলে এ হামলা। রাতভর ছোঁড়া হয় মিসাইল। এ সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটে সাধারণ মানুষ।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হামলাগুলো শুধু ইরান থেকেই নয়, বরং ইয়েমেন থেকেও এসেছে—যেখান থেকে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি চলমান সংঘর্ষে হুথিদের দ্বিতীয় সক্রিয় অংশগ্রহণ।
এর আগে, গত মঙ্গলবার হুতিদের হামলার শিকার হয় ইসরায়েল। সেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা জানিয়েছিলো গোষ্ঠীটি। এর পাল্টা জবাবে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা হামলা চালায় তেল আবিব।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি