৭ মে ২০২৬

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির জনগণকে সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, রক্ষা ব্যবস্থাগুলো হুমকি প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ চলছে। সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। আল জাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। এর মধ্যে রয়েছে নাহারিয়া, গেশার হাজিভ, হিলা, মেওনা এবং মিইলিয়া শহর। এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের অন্তত ছয়টি বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।পোস্টে সংযুক্ত ছবিতে হামলার লক্ষ্যে পরিণত হওয়া যেসব বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ বিমানবন্দর এবং ডেজফুল বিমানঘাঁটি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি