৮ মে ২০২৬

ইসরায়েল 'যথাযথ' জবাব পাবে: মাসুদ পেজেশকিয়ান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইসরায়েল 'যথাযথ' জবাব পাবে: মাসুদ পেজেশকিয়ান
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহেরান যুদ্ধের দিকে তাকিয়ে নেই, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করনে ইরান। গতকাল রোববার (২৭ অক্টোবর) তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়া মাসুদ পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখ না, দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো। ইহুদি বাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’ শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। গত ১ অক্টোবর ইসরায়েলে চালানো তেহেরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালিয়েছে তেল আবিব। হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করর্পসের চার কমান্ডার নিহত হয়েছে। ইসরায়েলের চালানো বিমান হামলায় ইরানের তেমন ক্ষতি হয়নি। কারণ তেহেরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকিয়ে দিয়েছে। গতকাল রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি তার বক্তব্যে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে অতিরঞ্জিত কিংবা ছোট করে দেখার সুযোগ নেই। তিনি এ হামলাকে ভুল গণনা বলে মন্তব্য করেছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলাকে সুনির্দিষ্ট এবং শক্তিশালী বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এ হামলার মধ্য দিয়ে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি