৫ মে ২০২৬

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সঙ্গে এ পর্যন্ত করা সব চুক্তি বাতিল করেছেন। জেরুজালেম আল-কুদস নগরীর উপকণ্ঠে ইসরায়েল বহু ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙে দেয়ার পর তিনি এ ঘোষণা দিলেন।

মাহমুদ আব্বাস এক টুইটার বার্তায় লিখেছেন, আমাদের জনগণের বিরুদ্ধে এতসব সহিংসতার কারণে আমরা ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তির সমাপ্তি ঘোষণা করছি। তেল আবিবের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ যে ‘নিরাপত্তা সহযোগিতা’ চুক্তি সই করেছিল তাও বাতিল করা হয়েছে বলে মাহমুদ আব্বাস জানান।

গত ২৫ বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে যেসব চুক্তি হয়েছে তাতে নিরাপত্তা সহযোগিতাসহ নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয় ছিল।

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরে বৃহস্পতিবার স্বশাসন কর্তৃপক্ষের এক জরুরি বৈঠকের পর এ ঘোষণা দেন প্রেসিডেন্ট আব্বাস। বৈঠকে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নের কৌশল ঠিক করতে একটি কমিটি গঠন করা হবে।

মাহমুদ আব্বাস বৈঠকে আরও বলেন, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ আমাদের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তির প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করছে। তারা ফিলিস্তিনিদের হত্যা করছে, গ্রেপ্তার করছে, তাদের ভূমি অধিগ্রহণ করছে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে।

তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে বলেন, ফিলিস্তিনিদের অধিকার আরও বেশি লঙ্ঘন করার জন্য এ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের হাইকোর্ট এর আগে রায় দিয়েছেন যে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে এই ভবনগুলো ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি