ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হলেও ইসরায়েলে পাল্টা আক্রমণ হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৩ জুন) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি ইসরায়েলের ওপর আক্রমণ করা হয়, তাহলে আমেরিকা তা রক্ষা করবে। আমরা জানি না এর শেষ কীভাবে হবে, কিন্তু পারমাণবিক শক্তিধর ইরান ইসরায়েল এবং আমেরিকার জন্য এক গভীর হুমকি হবে।’
আবারও ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের পারমাণবিক বোমা থাকতে পারে না। ইরান আলোচনার টেবিলে ফিরে আসবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।’
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, ‘আজ রাতে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত নই। এই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসন আমাদের বাহিনীকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ইরানের মার্কিন স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয়।’ সূত্র: জেরুজালেম পোস্ট
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি