৮ মে ২০২৬

ইসরায়েলের ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইসরায়েলের ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিতে দেশটিতে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। তবে কবে বা কীভাবে হামলা হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। আজ বুধবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে বরং ইরানের সামরিক স্থাপনায় সীমিত পরিসরে পাল্টা হামলা চালানো হতে পারে। যুক্তরাষ্ট্রের একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানিয়েছে, ইসরায়েল আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে পারে। চলতি মাসেই এ হামলা হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন। ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় তেহরান। এরপর থেকে ওই হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইরানে ইসরায়েলের হামলা হবে ‘মারাত্মক, সুনির্দিষ্ট এবং চমকে দেওয়ার মতো।’ এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাল্টা হামলা চালালে ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। গত মঙ্গলবার ফোনালাপে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল যদি তার দেশে হামলা চালায়, তাহলে ‘কঠিন ও বেদানাদায়ক’ জবাব দিতে তেহরান প্রস্তুত। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি