ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের প্রধান রোনেন বার। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোনেন বার বলেন, ৩৫ বছর ধরে কাজ করছি এ সংস্থায়। চলতি বছরের ১৫ জুন আমার দায়িত্বের ইতি টানতে চাই। নিয়মতান্ত্রিক উপায়ে যোগ্য উত্তরসূরি বাছাই করার জন্য এ সময়টুকু নেয়া হয়েছে।
এর আগে, গত মাসে তাকে নিরাপত্তা প্রধানের দায়িত্ব থেকে অপসারণের চেষ্টা করেন খোদ বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত তখন দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত করে।
সেসময় সমালোচকরা বলেন, এর মাধ্যমে সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলছে এবং সেইসাথে ইসরায়েলি গণতন্ত্রের ভিত্তিকেও বিপন্ন করে তুলছে।
মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় সহযোগিতা না করায় রোনেন বারের উপর ক্ষোভ ছিল নেতানিয়াহুর। এছাড়া বিক্ষোভকারীদের উপর নজরদারি না করতে চাওয়াও অসন্তুষ্ট করে তাকে। ফলে সংস্থাটি ও তার প্রধানের উপর আস্থা হারিয়ে ফেলেন নেতানিয়াহু। সিদ্ধান্ত নেন বারকে বরখাস্তের। তবে প্রাথমিকভাবে সে পদক্ষেপ আটকে দেন দেশটির সর্বোচ্চ আদালত।
তবে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে এবার রোনেন বার নিজেই দিলেন দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি