৫ মে ২০২৬

ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেব না : পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেব না : পাকিস্তান

বিদেশ ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, তার দেশ কখনোই ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেবে না।

তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে গোপন যোগাযোগের কোনো ঘটে নি। কারণ পাকিস্তান ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেবে না। তিনি জানান, পাকিস্তান বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

এ সময় তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরাইলের অংশ করার পরিকল্পনা তীব্র নিন্দা জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ইসলামাবাদ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন আগ্রাসী ঘোষণার পর মুসলিম দেশগুলো ব্যাপক প্রতিবাদমুখর হয়ে উঠেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি