ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে তীব্র নিন্দা
দিপালী বেগম।
বাংলাপ্রেস ডেস্ক: লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা। শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।
‘বৈরুতে ইসরাইলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলাদেশ। বাংলাদেশ সরকার তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’
এতে আরও বলা হয়েছে, ‘লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে।’ সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির
সাগর-রুনি হত্যা: সাড়ে ১৩ বছর ধরে বন্দি এনামুলের জামিন চায় পরিবার
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি