৭ মে ২০২৬

‘ইসরাইলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন’ ভূপাতিতের দাবি পাকিস্তানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
‘ইসরাইলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন’ ভূপাতিতের দাবি পাকিস্তানের
বাংলাপ্রেস ডেস্ক: চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ব্যবহৃত ইসরায়েলের তৈরি শক্তিশালী ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আইএসপিআর বলছে, গতকল বুধবার দিবাগত রাতে ভারতের পাঠানো ক্ষেপণাস্ত্রবাহী ২৫টি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভূপাতিত ড্রোনগুলো ছিলো ইসরায়েলের তৈরি। এ ঘটনায় দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (কারিগরি) এবং হার্ড-কিল (অস্ত্রোপচার) দক্ষতা ব্যবহার করে ভারত থেকে পাঠানো ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।’ এর আগে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ভারতের আধুনিক পাঁচটি জেট বিমান ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। এদিকে পাকিস্তানে ভারতের বিমান হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। গতকাল বুধবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি জায়গার ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালিয়েছে এবং এতে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি