ইসরাইলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর ড্রোন হামলা
বাংলা প্রেস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৩৮ পিএম
ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যারাকে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বাংলাপ্রেস ডেস্ক: ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যারাকে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সশস্ত্র গোষ্ঠটি জানায়, আজ মঙ্গলবার (১০ মার্চ) ভোরে তারা ইসরাইলের সাফেদ শহরের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সময় সীমান্তের কাছে ইফতাহ ব্যারাকেও রকেট নিক্ষেপ করা হয়।
হিজবুল্লাহ আরও জানায়, এর আগে সোমবার (৯ মার্চ) সকালে হাইফা শহরের পূর্বে অবস্থিত জিপোরিত ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। আর সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাশোমের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি