৬ মে ২০২৬

ইসি চাইলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসি চাইলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব: রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কেনো কঠিন হবে? নির্বাচন করতে এতো সময় লাগবে কেনো? কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। শুক্রবার (৭ মার্চ) রাজশাহীতে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহিদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে আমরা বিএনপি পরিবার। রিজভী বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি হলে অন্তবর্তী সরকারের বিষয়ে সন্দেহ জাগবে। একটা সংবিধান আছে তারপরও গণপরিষদ নির্বাচন কেন? এ কথাগুলো মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে। তিনি বলেন, বিএনপি কারও কাছে মাথা নত করে না এটাই বিএনপির অপরাধ এটাই খালেদা জিয়ার অপরাধ। শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ সম্পাদন করেছেন আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দিয়ে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ছিল লুটেরা একটা দস্যু দলের সরদারনি। হবু চন্দ্র রাজা আর গবু চন্দ্র মন্ত্রীর রাজত্ব কায়েম করেছিলো শেখ হাসিনা। ‍শিক্ষার্থীদের হত্যা করে রক্তাক্ত হাত নিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ বিষয়ে ভারতের আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন। যারা লুটেরা, যারা খুনি তাদেরকে ভারত আশ্রয় দেয়। হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। অনুষ্ঠান থেকে গণঅভ্যুত্থানে অংশ নেয়া আহত এবং নিহত মোট ১৫ জনকে অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এহসানুল হক সমাজী। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি