৪ মে ২০২৬

ইরানকে সতর্ক করল সৌদি আরব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম
ইরানকে সতর্ক করল সৌদি আরব

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো।

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানকে সতর্ক করে সৌদি আরব বলেছে, হামলা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত তেহরান নিজেই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে।  এর আগে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলা শুধু সৌদি আরবের ওপরই নয়, বরং উপসাগরীয়, আরব ও ইসলামি অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও চালানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বেসামরিক স্থাপনা যেমন: বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা প্রমাণ করে যে এসব আক্রমণের উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা। এটি আন্তর্জাতিক সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।

এছাড়া হামলা নিয়ে ইরানের দেওয়া যুক্তিকেও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তেহরান দাবি করেছিল, সৌদি আরব তাদের ভূখণ্ড থেকে যুদ্ধ পরিচালনার জন্য যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান পরিচালনার অনুমতি দিয়েছে। তবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি মিথ্যা বলে জানিয়েছে।

তারা বলেছে, বিমানগুলো মূলত সৌদি আরব ও গলফ কোঅপারেশন কাউন্সিলের আকাশসীমাকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রক্ষার জন্য আকাশ টহল দিচ্ছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের হামলা অব্যাহত থাকলে তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে এবং বর্তমান ও ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের দেশগুলোর বিরুদ্ধে ইরানের বর্তমান পদক্ষেপগুলো বিচক্ষণতার পরিচয় দেয় না এবং উত্তেজনার এই চক্র বিস্তার রোধের কোনো আগ্রহও এতে দেখা যায় না। আর এই উত্তেজনা বাড়তে থাকলে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানই।’

এর আগে গত শনিবার (৭ মার্চ)  সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর আগে তারা এমন এক বিমানঘাঁটির দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন। একই সঙ্গে একটি বড় তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টাও প্রতিহত করা হয়েছে।

এই সপ্তাহে সৌদি আরব জানিয়েছে, তাদের রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলা হয়েছে। 

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর খালিদ বিন সালমান সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ‘এসব কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।’ সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি