৪ মে ২০২৬

ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের

বাংলাপ্রেস ডেস্ক: হরমুজ প্রণালি পুনরায় চালু করার ‘প্রথম বড় পদক্ষেপ’ হিসেবে মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী কয়েকটি বোমা দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথের নিকটবর্তী ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূল বরাবর অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে একাধিক ৫ হাজার পাউন্ড ওজনের গভীর ভেদক্ষম (ডিপ পেনিট্রেটর) বোমা নিক্ষেপ করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালির কাছে ইরানের উপকূল বরাবর শক্তিশালী সুরক্ষিত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় মার্কিন বাহিনী সফলভাবে একাধিক ৫,০০০ পাউন্ডের গভীর ভেদক্ষম গোলাবারুদ ব্যবহার করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই স্থাপনাগুলোতে থাকা ইরানের জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য ঝুঁকি তৈরি করছিল।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি