৮ মে ২০২৬

ইরানের তেল খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইরানের তেল খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্ক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তেহেরানের ওপর শাস্তিমূলক প্রতিশোধ নিতে দেশটির জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরো করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরানের তেল বাণিজ্যে যেসব কোম্পানি এবং জাহাজ যুক্ত রয়েছে তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আল জাজিরা ইসরায়েল ইরানে পাল্টা হামলার হুমকি দেয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর গতকাল শুক্রবার (১১ অক্টোবর) এ নিষেধাজ্ঞা আরোপ করে। গত ১ অক্টোবর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মূলত তেহেরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইরান তার প্রতিশোধ নিতে এ হামলা চালায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে। ফলে ওয়াশিংটন এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি আরও বলেন, ইরান যাতে জ্বালানি তেল রপ্তানি করে অর্জিত রাজস্ব দিয়ে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র আধুনিকায়সহ প্রক্সি গোষ্ঠীগুলোকে সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত স্থায়ী করতে না পারে এজন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি