ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তির সময় এখনও আসেনি: ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১১:১৬ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তির সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।’ তিনি আরও বলেন, যেকোনো চুক্তি হতে হবে ‘অত্যন্ত জোরালো’।
চুক্তির শর্তাবলির বিস্তারিত জানতে চাইলে প্রেসিডেন্ট তা জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি এই মুহূর্তে আপনাকে তা বলতে চাই না।’
সাক্ষাৎকারে ট্রাম্প জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে তিনি অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলেও পুনরায় উল্লেখ করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি