৫ মে ২০২৬

ইরানের শীর্ষ কর্মকর্তাদের আমেরিকা সফর নিষিদ্ধ করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরানের শীর্ষ কর্মকর্তাদের আমেরিকা সফর নিষিদ্ধ করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ওপর আমেরিকা সফরে নিষেধাজ্ঞা আরোপের জন্য পররাষ্ট্র দপ্তরকে কর্তৃত্ব দিয়েছেন। সন্ত্রাসবাদে ইরানি কর্মকর্তাদের জড়িত থাকার ভিত্তিহীন অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন।

গতকাল (বুধবার) হোয়াইট হাউস তাদের ওয়েবসাইটে এ বিষয়ে ঘোষণা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- ইরানের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের লোকজন অভিবাসী হিসেবে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না, আবার সাধারণ ভ্রমণের জন্যও যেতে পারবেন না।

হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় আবারো দাবি করা হয়েছে যে, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদে মদদ দিয়ে আসছে এবং ইরানের এসব কর্মকর্তা আমেরিকা প্রবেশ করলে মার্কিন স্বার্থ ক্ষুণ্ন হতে পারে।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, ইরান তার প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেয় এবং পারস্য উপসাগরে স্বাধীনভাবে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় যতক্ষণ প্রয়োজন মনে করবে ততক্ষণ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এরপর ট্রাম্প প্রশাসন ইরানি সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি