৮ মে ২০২৬

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান মিলেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের সন্ধান মিলেছে
নিজস্ব প্রতিবেদক:  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ তার সঙ্গীদের বহনকারী পাহাড়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট এবং অন্যান্যদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার (২০ মে) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি পাওয়া গেছে। অন্তত একজন যাত্রী ও একজন ক্রু সদস্য উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন। এদিকে, ইরানের রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে, হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার উদ্ধার অভিযান এখনো চলছে। স্থানীয় কিছু সংবাদমাধ্যম বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পাওয়ার ‘অসমর্থিত’ তথ্য প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রয়াত্ত টেলিভিশনের এক সাংবাদিক জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের বরাতে জানিয়েছেন, হেলিকপ্টার খুঁজে পাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। তবে ধারণা করা হচ্ছে, যেখানে হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে উদ্ধারকারীরা আর মাত্র দুই কিলোমিটার দূরে রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ সেনাবাহিনীর সব সম্পদ ও রেভল্যুশনারি গার্ডকে তল্লাশি ও উদ্ধার অভিযানে ব্যবহারের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে স্থানীয় এক সাংবাদিক বলেছেন, ‘অন্ধকার হয়ে গেছে এবং বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু অনুসন্ধান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে বৃষ্টির কারণে কাদা তৈরি হওয়ায় তল্লাশি অভিযান কঠিন হয়ে পড়েছে।’ এদিকে, প্রতিবেশী দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনও উদ্ধারে সহায়তার প্রস্তাব দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিমান বিধ্বস্তের খবর সম্পর্কে অবহিত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন জরুরি স্যাটেলাইট ম্যাপিং প্রযুক্তির প্রস্তাব দিয়েছে যাতে ইরানকে তল্লাশি অভিযানে সহায়তা করা যায়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি