৪ মে ২০২৬

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী নিয়ে আলোচনা?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী নিয়ে আলোচনা?

ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ান।

বাংলাপ্রেস ডেস্ক:   ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এই ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভ্লাদিমির পুতিন চলমান সংকট নিরসনে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার বিষয়েও তিনি সদিচ্ছা প্রকাশ করেছেন। 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হওয়ার প্রেক্ষাপটে পুতিনের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র: আলজাজিরা।
বিপি>টিডি


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি