৪ মে ২০২৬

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ বিকাল
ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সময়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছেন, সেটি ঘনিয়ে আসছে, নচেৎ বড় ধরনের হামলার মুখে পড়তে হবে বলে হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়াশিংটন এই অস্বীকারোক্তি জানায়, যখন ট্রাম্প অত্যন্ত কঠোর ও ভয়াবহ ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, ইরান যদি তার শর্ত মেনে না নেয়, তাহলে ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যেতে পারে।’

টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রো ট্রাম্পকে অবিলম্বে স্পষ্ট করতে বলেন যে, তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন না।

‘রাতেই এক সভ্যতার মৃত্যু’—বললেন ট্রাম্প, এর আগেও যেসব হুমকি দিয়েছিলেন তিনি
এরপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু সামরিক উপায় ব্যবহার করতে পারে, যা এখনো ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়নি। এতে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে যুক্ত একটি অ্যাকাউন্ট দাবি করে, ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন।

এ ব্যাপারে হোয়াইট হাউস সামাজিকমাধ্যমে জবাব দেয়, ভাইস প্রেসিডেন্টের কথায় এমন কোনো ইঙ্গিত নেই। তবে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট কিছুটা অনিশ্চিত সুরে বলেন, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে এবং প্রেসিডেন্ট কী করবেন, তা একমাত্র তিনিই জানেন।

এর আগে, শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প প্রথম এই আলটিমেটাম দেন। তিনি ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য চুক্তি করতে বলেন; যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি রপ্তানি হয়। না হলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়া হয়।

এই সময়সীমা শেষ হবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায়। আইন বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। সূত্র: আল জাজিরা

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি