৪ মে ২০২৬

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প।

বাংলাপ্রেস ডেস্ক:   হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি আমেরিকার প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয়, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান গত মঙ্গলবার (১৪ এপ্রিল) হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি চরমভাবে লঙ্ঘন করেছে। তার দাবি, ইরানি বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে এই গুলিবর্ষণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প বিদ্রূপের সুরে বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলেও মূলত মার্কিন অবরোধের কারণেই তা আগে থেকে কার্যত অচল হয়ে আছে। তার মতে, ইরান অজান্তেই মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য পূরণে সহায়তা করছে।

ইরানকে একটি ‘ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত’ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তেহরানের উচিত দ্রুত এই সুযোগ গ্রহণ করা। অন্যথায় সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তিনি জানান, মার্কিন বাহিনী অত্যন্ত দ্রুত ও অনায়াসেই ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে সক্ষম। 

শান্তি স্থাপনে ইরান ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াকে নিজের ‘সম্মানজনক দায়িত্ব’ হিসেবেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।সূত্র: আলজাজিরা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি