৭ মে ২০২৬

ইরানে নিরাপদে আছেন ৬৬ বাংলাদেশি শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইরানে নিরাপদে আছেন ৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নিরাপত্তা সংকটে রয়েছে উভয় দেশের নাগরিকরা। এই অবস্থায় ইরানে ৬৬ বাংলাদেশি শিক্ষার্থী নিরাপদে আছেন বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম। শনিবার (১৪ জুন) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। কনসুলার ওয়ালিদ ইসলাম লিখেছেন, “বিভিন্ন গ্রুপে যারা ইরানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাদের জন্য বলছি যে, আমাদের ছাত্র-ছাত্রীরা তেহরানে পাঁচজন, কারাজে একজন, গোরগানে আটজন, কোমে ৫০ জন (কিছু কমেছে বর্তমানে), একজন ইসফহানে এবং একজন মাত্র মাসাদে লেখাপড়া করছেন। তাদের সবার সঙ্গেই আমার যোগাযোগ হচ্ছে। তারা সবাই ভালো আছেন।” সেখানে কোন বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করেছেন। প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। দখলদার বাহিনীর বিমান হামলায় ইরানের ছয় বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এসব হামলায় তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় অন্তত নয়জন ইসরায়েলি মারা গেছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি