৪ মে ২০২৬

ইরানে মঙ্গলবার নিহত ৩৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ বিকাল
ইরানে মঙ্গলবার নিহত ৩৫

বাংলাপ্রেস ডেস্ক: ইরানজুড়ে মঙ্গলবার চালানো হামলায় ৩৫ জনের প্রাণ গেছে। এর মধ্যে আলবোর্জ প্রদেশে ১৮ জন, শাহরিয়ারে নয়জন, পারদিসে ছয়জন ও কাশানে ২ জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার তারা ইরানের বিভিন্ন পরিবহন রুটে বড় পরিসরের হামলা চালিয়েছে। ইরানের তেল উৎপাদনকারী খার্গ দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন রেললাইন ও সড়ক অবকাঠামোতেও হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তাবরিজ-তেহরান মহাসড়কের কাছে একটি হামলায় দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া কাশানের ইয়াহিয়াবাদ রেলসেতু এবং কোম প্রদেশের কয়েকটি সেতুও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সাধারণ জনগণকে ট্রেন ব্যবহার না করার এবং রেললাইনের কাছাকাছি না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, এসব এলাকায় অবস্থান জীবনহানির ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে এক প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা আর সংযম দেখাবে না। পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তারা।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে।’ তিনি তেহরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন এবং জানিয়েছেন, শর্ত মানা না হলে ইরানের অবকাঠামোর ওপর ভয়াবহ হামলা চালানো হবে। তিনি সতর্ক করেন, ‘ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে যেতে পারে।’

ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজস্ব একটি খসড়া প্রস্তাব দিয়েছে। সেখানে স্থায়ী যুদ্ধবিরতি, আঞ্চলিক সংঘাতের অবসান, হরমুজ প্রণালির নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি