৬ মে ২০২৬

ইরানে করোনায় আক্রান্ত ২০ হাজার মানুষের আরোগ্য লাভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইরানে করোনায় আক্রান্ত ২০ হাজার মানুষের আরোগ্য লাভ

বাংলাপ্রেস ডেস্ক: ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রায় ২০ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানান।

তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, তার দেশে এ পর্যন্ত ১৯ হাজার ৭৩৬ করোনা আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার ৭৪৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে জানিয়ে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৫৮ জনের মৃত্যু হওয়ায় ইরানে এই রোগে মৃতের সংখ্যা তিন হাজার ৪৫২ জনে পৌঁছেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্রুতগতিতে তা পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং এ পর্যন্ত দেশটির শতকরা ৯০ ভাগ মানুষের ওপর স্ক্রিনিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল (শনিবার) ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি জানিয়েছিলেন, এ পর্যন্ত ইরানের ছয় কোটি ৭০ লাখ মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি