৪ মে ২০২৬

অস্ট্রেলিয়ায় আশ্রয়ের সিদ্ধান্ত বদল

ইরানে ফিরতে চান ইরানি নারী ফুটবল দলের এক সদস্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:১১ পিএম
ইরানে ফিরতে চান ইরানি নারী ফুটবল দলের এক সদস্য

বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত বদলে ইরানের নারী ফুটবল দলের এক সদস্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বুধবার এ তথ্য জানান।

এর আগে দলটির পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় পেয়েছিলেন। মঙ্গলবার রাতে আরও এক খেলোয়াড় এবং এক সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নেন। তবে পরে তাদের মধ্যে একজন সতীর্থদের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত বদলে ইরানে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ায় মানুষ নিজের সিদ্ধান্ত পরিবর্তনের স্বাধীনতা পায় এবং সেই সিদ্ধান্তকে সম্মান করা হয়।

তিনি আরও জানান, ওই সদস্য ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দলের অন্য সদস্যদের অবস্থান জানিয়ে দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে বাকি খেলোয়াড়দের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে দলটিকে “যুদ্ধকালীন বিশ্বাসঘাতক” বলে আখ্যা দেয়। কারণ, এশিয়ান কাপের একটি ম্যাচে তারা জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছিল।

মঙ্গলবার রাতে ২১ বছর বয়সী স্ট্রাইকার মোহাদ্দেসে জোলফি এবং সাপোর্ট স্টাফ জাহরা সোলতান মশকেহকার অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার জন্য দলের অন্য সদস্যদের থেকে আলাদা হয়ে যান। এতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সহায়তা ছিল।

সিডনি বিমানবন্দরে অস্ট্রেলিয়ান কর্মকর্তারা দলের বাকি সদস্যদের ইরানি তত্ত্বাবধায়কদের থেকে আলাদা করে তাদের সামনে বিভিন্ন বিকল্প তুলে ধরেন। তবে শেষ পর্যন্ত যারা বিমানবন্দরে পৌঁছেছিলেন, তারা সবাই ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

কিছু খেলোয়াড় অস্ট্রেলিয়ায় থাকলে তাদের পরিবারের সদস্যদের ইরান থেকে বের করে আনার সম্ভাবনা নিয়েও জানতে চান। তবে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় অনেকে সেই প্রস্তাব গ্রহণ করেননি।

এদিকে দলের বাকি সদস্যরা ইতোমধ্যে কুয়ালালামপুরে পৌঁছেছেন এবং সেখান থেকে ইরানে ফেরার পথে রয়েছেন।

উল্লেখ্য, নারী এশিয়ান কাপ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়। টুর্নামেন্টে ইরান শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সূত্র:রয়টার্স

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি