৪ মে ২০২৬

ইরানে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আহ্বান কট্টরপন্থী আলেমদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম
ইরানে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আহ্বান কট্টরপন্থী আলেমদের

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানে কট্টরপন্থী ধর্মীয় নেতারা দ্রুত নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) নির্বাচনের আহ্বান জানিয়েছেন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার মধ্যে দেশ পরিচালনার জন্য দ্রুত নেতৃত্ব নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর আপাতত তিন সদস্যের একটি অস্থায়ী পরিষদ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার দায়িত্ব পালন করছে। তবে ধর্মীয় মহলের একটি অংশ মনে করছে, দীর্ঘ সময় এই পরিষদের হাতে ক্ষমতা থাকা ঠিক হবে না এবং দ্রুত নতুন নেতা নির্বাচিত হওয়া উচিত।

ইরানের ৮৮ সদস্যের বিশেষ ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞদের সমাবেশ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে। পরিষদের সদস্য আয়াতুল্লাহ হোসেইন মোজাফারি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিষদের বৈঠক হতে পারে এবং সেখানে নতুন নেতা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকটি সরাসরি নাকি অনলাইনে হবে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেছেন। তবে ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

প্রভাবশালী ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি বলেছেন, দেশের পরিস্থিতি সামাল দিতে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ করা জরুরি। তিনি মনে করেন, এতে রাষ্ট্রের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

অন্যদিকে গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেন নূরী হামেদানি  ও বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা পদ শূন্য হলে অস্থায়ীভাবে রাষ্ট্রপতি, একজন জ্যেষ্ঠ আলেম এবং বিচার বিভাগের প্রধান নিয়ে গঠিত তিন সদস্যের একটি পরিষদ দায়িত্ব পালন করে। একই সঙ্গে সংবিধানে বলা হয়েছে, তিন মাসের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি